মানবিক করিডোর নিয়ে ভুল সিদ্ধান্ত নিলে জাতি ক্ষমা করবেনা: মোস্তফা জামান 

আপডেট : ০৩ মে ২০২৫, ০৮:৪৬ পিএম

মিয়ানমারের রাখাইনে জাতিসংঘের সহায়তা পৌঁছাতে ‘মানবিক করিডোর’ নিয়ে ভুল সিদ্ধান্ত নিলে জাতি আপনাদেরকে ক্ষমা করবেনা বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। 

শনিবার (৩ মে) বিকেলে রাজধানীর খিলক্ষেত তলনা রুহুল আমিন উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্টের (বাড্ডা থানা বনাম উত্তরা পূর্ব থানা এবং পল্লবী থানা বনাম উত্তরখান থানা) দুইটি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘মিয়ানমারের রাখাইনে জাতিসংঘের সহায়তা পৌঁছাতে ‘মানবিক করিডোর’ দেওয়ার ব্যাপারে সরকার ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়েছে। আপনাদের উদ্দেশ্যে বলছি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদের কাছ থেকে। তাই সরকারের কাছে অনুরোধ অচিরেই আপনারা নির্বাচন দিন। যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে চিন্তা করবেন।’ 

এছাড়া তিনি  বলেন, ‘সরকারের উচিত সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা দেয়া। এটা কোনো ভাবেই মনে করা ঠিকা না যে ‘গণতন্ত্রকামী জনগণ’ অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখবে।’ 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এমএ কাইয়ুম, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, মহানগর যুগ্মআহবায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আকতার হোসেন, আতাউর রহমান, আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত