পলাশে মঈন খান

অন্তর্বর্তী সরকারকে মানুষের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে

আপডেট : ০৪ মে ২০২৫, ০৭:২৭ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন,  অন্তর্বর্তী সরকার কিন্তু একটি অন্তর্বর্তী সরকারই। এই সরকার কোনো দিন স্থায়ী সরকার হতে পারে না। আমরা ১৮ কোটি মানুষ এই অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা স্থাপন করেছি। ঠিক একইভাবে অন্তর্বর্তী সরকারকেও বাংলাদেশের মানুষের এই আস্থার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। গতকাল শনিবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ডে জাতীয়তাবাদী শ্রমিকদল পলাশ- ঘোড়াশাল শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটির উদ্যোগে মে দিবসের শ্রমিক জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে জনগণের মৌলিক অধিকার, ভোটের অধিকার, জনগণের বেঁচে থাকার অধিকার, অর্থনৈতিক অধিকার ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। এসব অধিকার নিশ্চিত করতে হলে বাংলাদেশের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকেও পরিবর্তন করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত