ফরিদপুরে আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী কারাগারে

আপডেট : ০৫ মে ২০২৫, ১২:২১ এএম

ফরিদপুরের সালথায় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল রবিবার দুপুরে ওই নেতাকর্মীরা ফরিদপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মাকসুদুর রহমান তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন নান্নু মাতুব্বর, জাহাঙ্গীর মুন্সী, বিল্লাল মাতুব্বর, রাসেল মাতুব্বর, কামরুল মোল্যা, দেলোয়ার কাজী, সরোয়ার মাতুব্বর, সিরাজুল মাতুব্বর, ইউনুস মোল্যা, ফজলু মাতুব্বর, নজরুল মাতুব্বর, আইয়ূব আলী, উজ্জ্বল মাতুব্বর, আলেপ মাতুব্বর, রেজাউল মাতুব্বর, ইয়াসিন মোল্যা, ছানো মিয়া ও নূরুল ইসলাম। তাদের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন এলাকায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত