২০ বিদ্যুৎ মিটার জব্দ, জরিমানা সাড়ে ৮ লাখ টাকা

আপডেট : ০৫ মে ২০২৫, ০৭:৩৪ এএম

পুরান ঢাকার তাঁতীবাজার ও নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক অভিযান চালিয়ে নকশাবহির্ভূত স্থাপনা নির্মাণের অভিযোগে ২০টি বৈদ্যুতিক মিটার জব্দ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় ৮ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গতকাল রবিবার রাজউকের জোন-৭ ও জোন-৮-এর আওতাধীন এলাকায় দুটিতে অভিযান চালানো হয়। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকারের নেতৃত্বে রাজউকের জোন ৭/১-এর আওতাধীন পুরান ঢাকার কোতোয়ালির তাঁতীবাজার এলাকায় পাঁচটি নির্মাণাধীন ও একটি নির্মিত ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ১২টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। এ ছাড়া অনুমোদিত নকশাবহির্ভূত অংশ অপসারণ করা হয়। এ সময় ভবনগুলোর মালিকদের ৮ লাখ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার এস এম এহসানুল ইমাম।

অন্যদিকে, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিনের নেতৃত্বে রাজউকের জোন ৮/১-এর আওতাধীন নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড় এলাকায় ১১টি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত