খুলনা মহিলা দলের ৩ জন বহিষ্কার

আপডেট : ০৫ মে ২০২৫, ০৯:২৮ এএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে খুলনা মহানগর মহিলা দলের তিনজনকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (৪ মে) রাতে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিলটন এ তথ্য নিশ্চিত করেছেন। 

বহিষ্কৃতরা হলেন- খুলনা মহানগরীর খানজাহান আলী থানা মহিলা দলের সদস্য সচিব রেশমী সুলতানা, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাথী আমীন ও খালিশপুর থানা মহিলা দলের সদস্য শারমিন আক্তার।

খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের বরাত দিয়ে মিলটন জানান, বহিষ্কৃতদের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার রাতে বহিষ্কার পত্রে মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত