বিদেশি চলচ্চিত্রের ওপর শতভাগ শুল্ক ট্রাম্পের

আপডেট : ০৬ মে ২০২৫, ১২:১০ এএম

বিদেশে নির্মিত চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রবিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে নতুন এ শুল্কারোপের নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। ট্রাম্প বলেন, আমাদের চলচ্চিত্র শিল্প দ্রুতগতিতে মৃত্যুর দিকে এগোচ্ছে। এ কারণে বাণিজ্য বিভাগ ও বাণিজ্য প্রতিনিধিকে এ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করার অনুমতি দিয়েছেন তিনি।

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নির্মাতা ও স্টুডিওগুলোর বিদেশে চলচ্চিত্র নির্মাণের প্রবণতায় হলিউড ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি বলেন, এটি শুধু একটি অর্থনৈতিক বিষয় নয়। এটি বার্তা ছড়ানো এবং প্রচারমূলক বিষয়ও! আমরা আবার আমেরিকাতেই চলচ্চিত্র নির্মাণ চাই!

এমন এক সময় এ ঘোষণা এলো, যখন আগ্রাসী বাণিজ্যনীতির কারণে দেশ-বিদেশে তুমুল সমালোচনার মুখে রয়েছেন ট্রাম্প। বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক এ লক্ষ্যে কাজ শুরু কথা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত