অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান নীতি অপরিহার্য

আপডেট : ০৬ মে ২০২৫, ০৭:২৮ এএম

বাংলাদেশে ন্যায্য নিয়োগ প্রক্রিয়া এবং বৈষম্যবিরোধী পদক্ষেপের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক বাড়াতে একটি কার্যকর জাতীয় নীতির প্রয়োজন। যাতে কেউ কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতা, সক্ষমতা ও মনোভাব থাকা সত্ত্বেও কর্মবাজার থেকে বঞ্চিত না হয়।

উন্নত ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যে রাজধানীতে অনুষ্ঠিত এক জাতীয় সংলাপে বিষয়গুলো উপস্থাপন করা হয়।

ইউসেপ বাংলাদেশ-এর শিক্ষার্থী মো. রুবেল ইসলাম বাস্তব দক্ষতার অভাব নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগের আরও সুযোগের দাবি জানান। তিনি প্রশ্ন রাখেন, ‘দেশের শিক্ষা ব্যবস্থা এবং শিল্পের মধ্যে কি এমন কোনো যোগাযোগের মাধ্যম রয়েছে, যা যুবসমাজকে কর্মক্ষেত্রের চাহিদার বিষয়ে আপডেট রাখবে?’ তিনি এমন উদ্যোগের আহ্বান জানান যা নিশ্চিত করবে, যুবসমাজ যে দক্ষতাগুলো অর্জন করছে তা শ্রমবাজারে প্রয়োগযোগ্য হবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত