মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২০

আপডেট : ০৬ মে ২০২৫, ০৪:১২ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে সোমবার পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

গ্রেফতাররা হলো- তরিকুল ইসলাম (২৮), একরামুল (৩০), শাহরিয়া (২৩), কামরুল (৩৫),  মিলন (২১), নয়ন (৩৪), তুহিন (৩৩), শরীফ (২০), জহুরুল (২৬), রুহুল আমিন (২০), মিরাজ (৪১), আবুল কালাম (৩৫),আইয়ুব (১৯), জিসান (২৫),লিমন (২৫), যুবায়ের (২৫), রবিউল (২৭), সাঈদ (২৭), জাহাঙ্গীর (২৮) ও জামাল (২৪)।

গ্রেফতারদের মধ্যে রয়েছে- পেশাদার চোর, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত