ফজলুর রহমান এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

আপডেট : ০৭ মে ২০২৫, ১২:৪৯ এএম

এবি ব্যাংক পিএলসির পরিচালক মো. ফজলুর রহমান ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই দায়িত্ব গ্রহণের আগে তিনি এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং বিষয়ে এমবিএ ডিগ্রিধারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফজলুর রহমানের ব্যাংকিং অপারেশনস, ফিন্যান্সিয়াল এনালিসিস এবং স্ট্র্যাটেজি প্ল্যানিংয়ে বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। স্বল্পমেয়াদি বাজার পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তার নেতৃত্ব অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে এবং একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানগুলোর দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সক্ষম হয়েছেন। বিজ্ঞপ্তি

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত