পাকিস্তানের সব বিমানবন্দর এবং আকাশসীমা সম্পূর্ণরূপে চালু বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ। আজ বুধবার পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানের আকাশসীমা উন্মুক্ত এবং বেসামরিক বিমান চলাচল কার্যক্রমের জন্য নিরাপদ। ভারতের বেপরোয়া এবং উসকানিমূলক কর্মকাণ্ডের ফলে বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তার জন্য যে গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে সে সম্পর্কে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থাকে (আইসিএও) তার উদ্বেগ জানিয়েছে।
‘নো বিল, নো গেম’, কঠোর অবস্থানে রেফারিরা