অভিনেতা সিদ্দিক রিমান্ড শেষে কারাগারে

আপডেট : ০৮ মে ২০২৫, ০৭:৪৭ এএম

অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ৩০ এপ্রিল বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। সাত দিনের রিমান্ড শেষে সিদ্দিককে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম কারাগারে আটক রাখার আবেদন করে তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেয়।

গত ২৯ এপ্রিল বিকেলে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করেন। তাকে মারধর করে রমনা মডেল থানায় সোপর্দ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত