শিক্ষককে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

আপডেট : ১০ মে ২০২৫, ১২:৪০ এএম

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ পরিচয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে সাবেক প্রধান শিক্ষকসহ তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। লুট করা হয়েছে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালপত্র। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কালিয়াদহ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শহিদুল ইসলাম কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কালিয়াদহ এলাকায় মৃত মোগরব আলী সরকারের ছেলে। তিনি পাশের বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। কালিয়াকৈর থানার পরিদর্শক যোবায়ের আহম্মেদ জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত