প্রথমবারের মতো কোনো ফুড ব্র্যান্ডের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যাত্রা শুরু করলেন উপস্থাপক, মডেল ও উন্নয়নকর্মী সাদিয়া রশ্নি সূচনা। ঢাকা শহরের অন্যতম জনপ্রিয় ও দ্রুত বর্ধনশীল রেস্তোরাঁ, বেকারি এবং ক্যাফে চেইন শপ, বাংলাদেশ-নিউজিল্যান্ড যৌথ উদ্যোগে পরিচালিত ‘স্যান্ড্রা ফুডস ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হন সূচনা।
সম্প্রতি বনশ্রীর স্যান্ড্রার আউটলেটে এক উৎসবমুখর পরিবেশে সূচনার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন ব্র্যান্ডটির ম্যানেজিং ডাইরেক্ট তাজবিহ হোসেন, ডিরেক্টর ফাইন্যান্স সৈয়দা উমমুল হাফসা।
সাদিয়া রশ্নি সূচনা বলেন, ‘এটি প্রথমবারের মতো কোনো ফুড ব্র্যান্ডের সঙ্গে অ্যাম্বাসেডর হিসেবে আমার পথচলা। স্যান্ড্রার প্রতিটি ফুডই মজার ও মানসম্মত। তাই একজন ফুডি ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে স্যান্ড্রার সঙ্গে আমার জার্নিটা একই সঙ্গে আনন্দের ও চ্যালেঞ্জিংও হবে। কারণ একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব অনেক।’
এদিকে বিভিন্ন টিভি চ্যানেলসহ, জাতীয় আয়োজন, করপোরেট শো, টিভিসি, ওভিসি, সেইসঙ্গে ইউএনডিপির পডকাস্ট ও কনসাল্টেন্সি নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে সূচনার।
