শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটুসহ গ্রেপ্তার ৭

আপডেট : ১১ মে ২০২৫, ০৭:৫১ এএম

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুক গ্রেপ্তার করেছে পুুলিশ। এ ছাড়াও কৃষক লীগ নেত্রী ও সাবেক এমপি অ্যাডভোকেট শামীমা আক্তার খানমসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুুলিশ জানায়, রাজধানীর ঝিগাতলা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আশরাফ সিদ্দিকী বিটু ও শামীমা আক্তারকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টাসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আশরাফ সিদ্দিকী বিটু ২০১৭ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ে সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পান। পরবর্তীকালে ২০২১ সালে তার চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়। তবে ২০২২ সালের ২১ জুলাই তার নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে ওই পদ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত