আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে কাল বৈঠকে বসছে ইসি

আপডেট : ১১ মে ২০২৫, ১২:৫৩ পিএম

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল সোমবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই বৈঠক আয়োজন নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত সংক্রান্ত গেজেট প্রকাশের ওপর।

আজ রবিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

তিনি বলেন, ‘আমরা শুধু রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি। কোনো দলের কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের। তাই সরকার থেকে গেজেট প্রকাশ হলেই আমরা বৈঠকে বসব। এ জন্য আলাদা করে সরকারের কোনো নির্দেশনার প্রয়োজন নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত