মানিকগঞ্জের সিংগাইরে মাদরাসার ১ম শ্রেণির ৯ বছরের শিক্ষার্থী ধর্ষণের মামলায় অভিযুক্ত অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। জাহাঙ্গীর উপজেলার সায়েস্তা ইউনিয়নের লক্ষ্মীপুর হযরত ফাতেমা বিনতে মুহাম্মদ (স.) বালিকা মাদরাসা ও এতিমখানার মালিকও তিনি নিজেই।
সোমবার (১৯ মে) দুপুরে সিংগাইরে থানার অফিসার ইনচার্জ (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রবিবার (১৮ মে) দিবাগত রাতে এ ঘটনায় ভিকটিমের পরিবার মামলা করার পর রাতেই অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, মঙ্গলবার (১৩ মে) মাদরাসার ওই ছাত্রীকে দুতলার একটি ফাঁকা কক্ষে নিয়ে গামছা দিয়ে চোখ মুখ বেঁধে ধর্ষণ করে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় মাদরাসায় অনেক মানুষ ভিড় জমায় এবং অধ্যক্ষের দৃষ্টান্তমুলক শাস্তিও দাবী করেন তারা।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, অভিযুক্তকে কোর্টে পাঠানো হয়েছে এবং ধর্ষণের শিকার ঐ শিশুকে শারীরিক পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
ঈদ আনন্দমেলায় সাবিনা ইয়াসমিন
জিয়া স্মৃতি জাদুঘর নিয়ে যা বললেন সংস্কৃতি উপদেষ্টা