মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রীর পরকীয়ায় জেরে স্বামীর বিষপানে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। গত বুধবার ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এর আগে গত ১৪ মে উপজেলার ধানকোড়া ইউনিয়নের খল্লী গ্রামে বিষপানের ঘটনা ঘটে।
মৃত যুবক গণেশ মনিদাস (২৬) সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের উত্তর খল্লী গ্রামের রবি মনিদাসের ছেলে। গণেশ মনিদাসের ভাই সাগর মনিদাস বলেন, ‘আমার বউদি পরকীয়ার সঙ্গে জড়িত এমন অভিযোগে দাদার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। এর জেরেই গত ১৪ মে বউদির সামনে সকাল ৬টার দিকে বিষপান করেন দাদা।’
সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ কর্নেল মালেক হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হচ্ছে।
