কূটনীতিক শাবাব বিন আহমেদকে ঢাকায় ফেরার নির্দেশ

আপডেট : ২৩ মে ২০২৫, ০৬:১১ এএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ে একের পর এক ঘটনা ঘটেই চলেছে। সচিবের বিষয়ে অস্থিরতা কাটতে না কাটতেই এবার ভারতের কলকাতায় নিয়োগ পাওয়া নেদারল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা শাবাব বিন আহমেদকে ঢাকায় ফিরে আসার জন্য নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে গত নভেম্বরে তাকে কোলকাতা উপ-হাইকমিশনার হিসেবে পদায়নের সিদ্ধান্তও বাতিল করেছে মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বদলি আদেশে অনতিবিলম্বে দায়িত্ব ত্যাগ করে তাকে ও তার পরিবারকে ঢাকা ফিরে আসার জন্য বলা হয়েছে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি কলকাতা মিশনে গরু কোরবানি না দেওয়া নিয়ে এক বিতর্কে জড়িয়ে পড়েন শাবাব। প্রতি বছর কোলকাতা মিশনে গরু কোরবানি দেওয়া হলেও নেদারল্যান্ডস থেকে উপ হাইকমিশনার বা মিশনপ্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত শাবাব আসন্ন ঈদুল আজহায় গরু কোরবানি না দেওয়ার জন্য মিশনের কর্মকর্তাদের নির্দেশ দেন। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতি হওয়ায় তাকে ঢাকায় ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে।

 এ ছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারীর দায়িত্ব পাওয়া মোহাম্মদ সুফিউর রহমানকে নিয়ে কানাঘুষা চলছে। একমাস আগে নিয়োগ পেলেও তিনি এখন পযন্ত মন্ত্রণালয়ের যোগ দেননি। তার বিরুদ্ধে অভিযোগ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে চার দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন এই কূটনীতি। তার যোগ দেওয়া না দেওয়া বিষয়ে এক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বুধবার নতুন তথ্য দেন। তিনি তার দায়িত্ব পরিবর্তনের আভাস দেন। বলেন, উনি এখন পর্যন্ত যোগ দেননি। সরকারের সিদ্ধান্ত যখন হবে, তখন যোগ দেবেন, অথবা দেবেন না। সুফিউর রহমানের যোগ দেওয়ার বিষয়ে কোনো সমস্যা হচ্ছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, না, জয়েন করতে সমস্যার প্রশ্ন না। এ ব্যাপারে কিছু চিন্তা-ভাবনা চলছে, তার দায়িত্ব পরিবর্তন বা কোনো কিছু। সেটা যথাসময়ে আপনারা জানতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত