চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

আপডেট : ২৪ মে ২০২৫, ১২:৫৮ এএম

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় টিনের ঘরে বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. মন্টু ঢালী (৭০) ও মো. আনোয়ার হোসেন খান (৫৫) নামে দুই ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। গতকাল শুক্রবার দুপুরে পুরান বাজার দুই নম্বর ওয়ার্র্ডে পশ্চিম জাফরাবাদ গ্রামের ঢালী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। মন্টু ঢালীর ছেলে ও তার স্ত্রী ফাহিমা বেগম জানান, ধারণা করা হচ্ছে আর্থিং সমস্যা থেকে বসতঘর বিদ্যুতায়িত হয়েছিল। ওই সময় আনোয়ার খান নতুন আত্মীয়তার বিষয়ে কথা বলে চলে যাচ্ছিলেন। ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় তিনি ঘরের বেড়ার টিনের মধ্যে হাত দিলে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে মন্টু ঢালীও বিদ্যুতায়িত হন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত