ময়মনসিংহের ফুলপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে পুলিশে দিয়েছে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা। গত শুক্রবার রাত ১০টার দিকে ফুলপুর পৌর শহরের বালিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুজন হলেন ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাশীষ তালুকদার শুভ ও একই উপজেলার রূপসী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম।
তাদের গণপিটুনি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি বলেন, ওই দুজনকে আটক করে মারধর শেষে থানায় নিয়ে আসা হয়। আজিজুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
এদিকে কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান খোকাকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গতকাল শনিবার দুপুরে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে তিতাস থানা পুলিশ। আরিফুজ্জামান খোকা নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
