অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে ঢাকা মেট্রো চ্যাম্পিয়ন

আপডেট : ২৫ মে ২০২৫, ০৭:৫৫ পিএম

ইয়াং টাইগার জাতীয় অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেট্রো। চট্টগ্রাম বিভাগের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি তারা ড্র করেও শিরোপা ঘরে তুলেছে। প্রথম ইনিংসে ১২ রানের লিড নিয়ে এগিয়ে থাকায় মুকুট তারাই তুলেছে মাথায়। চট্টগ্রামকে রানার্স-আপ হয়েই সন্তুষ্ঠ থাকতে হয়েছে।

রংপুর ক্রিকেট গার্ডেনে রবিবার ম্যাচের শেষ দিনে ঢাকা অলআউট হয় ২০৩ রানে। লিড গিয়ে তখন দাঁড়িয়েছিল ২১৫ রানে। তবে সময় ‍ফুরিয়ে যাওয়ায় আর ব্যাট করতে নামা হয়নি চট্টগ্রামের। ম্যাচ ড্র হলে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকায় তারাই হয় এবারের সেরা দল।

ম্যাচটিতে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ১১৯ রানে গুটিয়ে গিয়েছিল ঢাকা মেট্রো। সর্বোচ্চ ৪৯ রান করেছিলেন বাধন শিকদার। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন নুবায়েত আলম।

ফাইনাল সেরার পুরস্কার জিতেছেন বাধন শিকদার।

তবে ঢাকাকে অল্প রানে বেঁধে ফেললেও চট্টগ্রামের ব্যাটসম্যানরা হতাশ করেছেন। তারাও গুটিয়ে যান মাত্র ১০৭ রানে। অধিনায়ক জুনায়েদ হোসাইন সবোচ্চ ৪১ রান করেন। ঢাকার হয়ে ইয়াসিন মজুমদার ৪টি ও জুবায়েল হোসাইন ৩ উইকেট শিকার করেন।

১২ রানের লিড নিয় ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে করে ২০৩ রান। উইকেটরক্ষক ব্যাটার বাধন শিকদার করেন সর্বোচ্চ ৭৪ রান করেন। এছাড়া আদ্রিত করেন ৬৭ রান। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও নুবায়েত ৪ উইকেট শিকার করেন। তবে ম্যাচসেরার পুরস্কারটা উঠে বাধনের হাতে। দুই ইনিংসে ভালো রান ও তার দল প্রথম ইনিংসে এগিয়ে থেকে ম্যাচটি ড্রয়ে শেষ করে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত