ইয়ার্ন মার্চেন্টে আবারও সভাপতি হলেন এম সোলায়মান

আপডেট : ২৭ মে ২০২৫, ১২:২৬ এএম

সুতা ব্যবসায়ীদের জাতীয়ভিত্তিক সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনে পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন এম সোলায়মান। গতকাল সোমবার অফিস বেয়ারার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন এম সোলায়মান। এ ছাড়া ঐতিহ্যবাহী শতবর্ষীয় নারায়ণগঞ্জ ক্লাবের পরিচালনা পরিষদেও তিনি পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। পাশাপাশি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনেও (বিটিএম) তিনি একাধিকবার পরিচালক নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অফিস বেয়ারার নির্বাচনে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন সিরাজুল হক হাওলাদার। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মাহফুজুর রহমান খান মাহফুজ, মো. মজিবুর রহমান ও সঞ্জিত রায়। নির্বাচিতদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন সহসভাপতি মাহফুজুর রহমান খান।

গতকাল সোমবার দুপুরে ইয়ার্ন মাচেন্ট কার্যালয়ে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহার উপস্থিতিতে অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত