ধর্ষণ মামলায় অভিযুক্ত বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি সবুজ আকনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। গত রবিবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কারাদেশে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এর আগে, ১৯ মে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগীর মা। মামলার বাদীর ছোট বোনের স্বামী হিসেবে সবুজ আকনের নাম এজাহারে উল্লেখ করা হয়। বাদীপক্ষের আইনজীবী কামরুজ্জামান জানান, মামলার পর থেকে বাদী ও ভিকটিম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
