ফরিদপুরে ইজিবাইকচালক ফারুক তালুকদার (৩৬) হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।
যাবজ্জীবন আসামিরা হলেন রাজবাড়ী জেলার খানখানাপুর গ্রামের আনিস মল্লিক, ঢেকিগাড়িয়া গ্রামের শহীদ শেখ, বালিয়াডাঙ্গী গ্রামের শাহজাহান শেখ ও বারুইপাড়া গ্রামের শামীম ওরফে ভাগ্নে শামীম।
যাবজ্জীবন সাজার পাশাপাশি তাদের চারজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুইমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সকল আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও দুই মাসের বিনাশ্রমের কারাদণ্ডে আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আনিস মল্লিক ও শহীদ শেখ আদালতে উপস্থিত ছিলেন। অন্য দুই আসামি শাজাহান শেখ ও শামীম ওরফে ভাগ্নে শামিম পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বিশ্বাস।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ৬ মার্চ নিজ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন ফারুক তালুকদার। এরপর আসামিরা রাজবাড়ী থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা বলে তার ইজিবাইক ভাড়া করে। পথে ফরিদপুর জেলার সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ফতেপুর শ্মশান ঘাট এলাকায় নিয়ে তাকে হত্যা করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। সে রাতেই স্থানীয়রা লাশ দেখতে পেয়ে কোতোয়ালি থানা পুলিশে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিপুর মেডিকেল কলেজ হাসপাতালে মগে' প্রেরণ করে। পরে ফারুকের স্বজনেরা তার লাশ শনাক্ত করেন। পরের দিন ৭ মার্চ হান্নান তালুকদার বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
২০২৬ বিশ্বকাপ সবকিছু বদলে দিতে পারে: নেইমার
নগর ভবনে ইশরাক হোসেন