সেপ্টেম্বরে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে খেলবেন হামজারা

আপডেট : ২৯ মে ২০২৫, ০৮:৫৩ পিএম

বৃহস্পতিবার হয়ে গেল বাফুফের জাতীয় দল কমিটির সভা। সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ১ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী ফিফা উইন্ডোতে টায়ার-১ আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। আর ওই সময়টাতে যেকোনো ইউরোপীয় দেশকে প্রতিপক্ষ হিসেবে পেতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সভায় উপস্থিত ছিলেন হেড কোচ হাভিয়ের কাবরেরা।

জাতীয় দল কমিটির চেয়ারম্যান বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সভাপতিত্ব এ সভায় মোট তিনটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুনে ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ দুটোকে কেন্দ্র করে আগামীকাল থেকে আবাসিক ক্যাম্প শুরু করবে জাতীয় দল। ৩১ মে থেকে ঢাকায় অনুশীলন করবে দল।

এছাড়া এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। আজই এ প্রতিযোগিতার বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়। ‘সি’ গ্রুপে ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেনের সঙ্গে অবস্থান বাংলাদেশের।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত