দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া-রংপুর আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মঞ্জুরুল আলম (৫০) নামে এক জাপান প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) রাত ৮টার দিকে মধ্যপাড়া-রংপুর আঞ্চলিক মহাসড়ক মহেশপুর গোলচত্তর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাপান প্রবাসী মঞ্জুরুল আলম ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ী মহল্লার আব্দুল খালেক মোড়লের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল চালক অভি (২০) গুরুত্বর আহত হয়েছেন।
মধ্যপাড়া পাথর খনি পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) উজ্জ্বল মিত্র জানান, তেলবাহী ট্যাঙ্কলরি আটক করেছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।
বড়কুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্র ও পারিবারিক সূত্র জানায়, এক সপ্তাহ আগে মঞ্জুরুল আলম জাপান থেকে পরিবারের সাথে ঈদ করতে দেশে আসেন। বাড়ির নির্মাণ কাজের জন্য টাইলস কিনতে মোটরসাইকেল পার্শ্ববর্তী সৈয়দপুরে যান। সৈয়দপুর থেকে বাড়ি ফেরার পথে পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের মহেশপুর গোলচত্তর এলাকায় পোঁছালে ট্যাঙ্কলরী তেলবাহী ট্রাকের ধাক্কায় ছিটকে ট্রাকের চাপায় জাপান প্রবাসী মঞ্জুরুল আলম ঘটনাস্থলে মারা যান। এ সময় মোটরসাইকেলের চালক অভি গুরুত্বর আহত হন। প্রবাসীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) মো. মতিয়ার রহমান জানান,পরিবারের কাছে জাপান প্রবাসী মরদেহ উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্যাঙ্কলরিটি মধ্যপাড়া তদন্ত কেন্দ্রে আটক রয়েছে। চালক ও হেলপার আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় রাতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।
‘জুলাই গণহত্যা’ মামলায় প্রধান অভিযুক্ত শেখ হাসিনা
৬ দিনের রিমান্ড শেষে আদালতে মমতাজ