বিপিএইচসিডিওএ-এর সভাপতি মোসাদ্দেক সম্পাদক শামীম

আপডেট : ০২ জুন ২০২৫, ০৭:৩৫ এএম

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিওএ) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদে সভাপতি পদে ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল এবং সাধারণ সম্পাদক পদে ডা. এ এম শামীম নির্বাচিত হয়েছেন।

২৫টি পদের বিপরীতে ২৫ জনের বৈধ মনোনয়নকে নির্বাচন কমিশন বিজয়ী হিসেবে ঘোষণা করে। ২৫ সদস্যের কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে ডা. মাহবুবুর রহমান লিটন এবং কোষাধ্যক্ষ পদে প্রফেসর ডা. সালাউদ্দিন আল আজাদ নির্বাচিত হয়েছেন।

গতকাল রবিবার বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত