‘যারা জিয়াউর রহমানের নাম মুছে দিতে চেয়েছিল তারাই হারিয়ে গেছে’

আপডেট : ০২ জুন ২০২৫, ০৯:৩৫ পিএম

বাংলাদেশের হৃদয় থেকে যারা জিয়াউর রহমান এর নাম মুছে ফেলতে চেয়েছিল পক্ষান্তরে তারাই মুছে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোস্তফা জামান। 

সোমবার (২ জুন) ১৯ নং ওয়ার্ড, গুলশান বনানী বউবাজার ইউনিটের উদ্যোগে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ সকল কথা বলেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক মো আমিনুল হক। এসময় বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বিএনপি নেতা কামাল জামাল নুরু উদ্দিন মোল্লা,ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মো.সফিকুর রহমান শাহিন ও মো.রেজাউর রহমান ফাহিম সহ অনেকেই। 

সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহয়ের মাগফেরাত কামনা করে সাধারণ মানুষের  মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত