ফটিকছড়িতে খালের মুখে বাঁধ দেওয়ায় পানিবন্দি কয়েক হাজার মানুষ

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৫:৩৩ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি খালের মুখে বাঁধ দেওয়ায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে পানিবন্দি হয়ে পড়েছে ১২ গ্রামের কয়েক হাজার মানুষ। ফলে পানির স্রোতে তলিয়ে যাচ্ছে সড়ক ও ঘরবাড়ি। পানিতে নিমজ্জিত হয়েছে ফসলি জমি। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক কৃষকরা।  

চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের ছোট বেতুয়া এলাকায় ঝড়ঝরি নামক খালের মুখে বাঁধ নির্মাণ করায় বন্যার পানি ঢুকে পড়ছে লোকালয়ে।

স্থানীয়দের অভিযোগ, একটি মহল ব্যক্তিগত স্বার্থে শতবর্ষী ঝরঝরি খালের মুখে বাঁধ নির্মাণ করায় বন্যার পানি লোকালয়ে ঢুকছে। এতে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমির মারাত্মক ক্ষতি হচ্ছে। 

এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঝরঝরি খালের মুখে বাঁধ নির্মাণ করায় পানিবন্দি হয়ে পড়েছে কয়েকটি গ্রামের মানুষ। এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত