বালিয়াকান্দিতে ঝড়ে গাছের ডাল পড়ে গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৮:৩৪ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ঝড়ে কড়ই গাছের ডাল ঘরের উপর পড়ে আসমানী (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টার দিকে বালিয়াকান্দি উপজেলার সোনাপুর সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

তিনি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর সরদারপাড়া এলাকার কালামের স্ত্রী।

স্থানীয়রা জানিয়েছেন, বিকেলে হঠাৎ করেই বজ্র বৃষ্টি ও ঝড় শুরু হয়। ঘরের উপর থাকা কড়ই গাছের ডাল ভেঙ্গে টিনের চালের উপর পড়ে। এ সময় ঘরের ভিতরে থাকা আসমানীর মাথায় আঘাত লেগে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত