প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গোয়েন্দা শাখা জোরপূর্বক গুমের ঘটনাগুলোতে একটি হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে।
আজ বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় ইন্টেরিম রিপোর্টের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শফিকুল আলম বলেন, প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে মানুষকে গুম করা হয়েছে এবং শেখ হাসিনা সরকারের শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের কতজনকে হত্যা করা হয়েছে। গুম সংক্রান্ত তদন্ত কমিশন এ পর্যন্ত প্রায় ১৩৫০টি গুমের ঘটনা চিহ্নিত করেছে এবং প্রতিদিনই নতুন নতুন ঘটনা তারা খুঁজে পাচ্ছেন বলে জানান তিনি।
প্রেস সচিব আরও জানান, কমিশন ১,৩৫০টি গুমের মামলা পর্যালোচনা করেছে।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।
ব্রাজিলের একাদশ কি জানিয়ে দিলেন আনচেলত্তি!