‘বৃষ্টি-খানাখন্দে যানচলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে’

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৬:৪৬ পিএম

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা বলেছেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যানজট নিরসনে মহাসড়কে চার হাজার পুলিশ সদস্য কাজ করছেন। পাশাপাশি কাজ করছেন সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরাও।

কিন্তু বৃষ্টিতে মহাসড়কের ৬৭টি স্থানে খানাখন্দ ও ২৮৫টি দুর্ঘটনা প্রবল এলাকার কারণে যান চলাচল কিছুটা বিঘ্ন ঘটবে। তারপরও সকলের সমন্বিত প্রচেষ্টায় স্বস্তিদায়ক হবে এবারের ঈদযাত্রা।  

বুধবার (৪ জুন) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন ও প্রেস ব্রিফিং করে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, শিল্পকারখানা ছুটি হলে মহাসড়কে যাত্রী ও পরিবহনের চাপ বাড়বে। তবে দুর্ঘটনা প্রবন এলাকায় সতর্কতার সাথে যাত্রী ও চালকদের চলাচল করতে আহ্বান জানান তিনি।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, আগামীকাল হ্যালো এইচপি একটি অ্যাপস উদ্বোধন করা হবে। এই অ্যাপসের মধ্যে ভাড়ার একটি চার্ট দেওয়া আছে। কেউ  বাড়তি ভাড়া চাইলে যাত্রীরা সহজে অ্যাপসের মাধ্যমে সারাদেশের যে কোন রোডের ভাড়া সমন্ধে জানতে পারবে। এছাড়াও বাস মালিক সমিতির সঙ্গে কথা হয়েছে, তারা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিবেন না। এরপরও বেশি ভাড়া নেওয়া হলে সাথে সাথে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, মহাসড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনার অটোরিকশাসহ থ্রি হুইলার। এসব যানবাহন যেন মহাসড়কে না উঠতে পারে, সে জন্য আমরা কাজ করে যাচ্ছি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত