বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর পর দ্বিতীয় ম্যাচটাই ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে। সেই ম্যাচেই গোলের দেখা পেলেন লেস্টারসিটির ফুটবলার হামজা চৌধুরী।
ম্যাচের তৃতীয় মিনিটেই কর্নার আদায় করে নেয় বাংলাদেশ। জামাল ভূঁইয়ার নেওয়া শট থেকে হেড দিয়ে সোজা ভুটানের জালে জড়ান হামজা।
ম্যাচের এই মুহূর্তে ১১ মিনিটের খেলা চলছে। বাংলাদেশ এগিয়ে ১-০ গোলে। ভুটান মরিয়া শোধ করতে।
