আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে পঞ্চগড়ের চর্তুদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন আমদানি-রপ্তানি ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন।
তিনি জানান, কোরবানি ঈদ উপলক্ষে বৃহস্পতিবার (৫ জুন) থেকে শনিবার (১৪ জুন) পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৫ জুন (রবিবার) থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি চালু হবে। বাংলাবান্ধা কাস্টমস-আমদানি রপ্তানিকারক গ্রুপ, ভারত, নেপাল ও ভুটানের কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্টসহ আমদানি-রপ্তানি কার্যক্রম সংশ্লিষ্টদের চিঠি মারফতে ইতোমধ্যে জানানো হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড এর ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে ওই ১০ দিন স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা যথারীতি চালু থাকবে। বাংলাবান্ধা স্থলবন্দরের ওসি ইমিগ্রেশন ফিরোজ কবীর জানান, বাণিজ্য বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারীদের পারাপার স্বাভাবিক থাকবে।
৭ মাস পর জাতীয় দলে ফেরা মেসি কি চিলির বিপক্ষে খেলবেন?
রোনালদোর গোলে ২৫ বছর পর জার্মানিকে হারিয়ে ফাইনালে পর্তুগাল