কুমিল্লার তিতাসে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে চারজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রবিবার (৮ জুন) রাত সাড়ে ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের বড়ঘাটলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়েছেন দু’জন। পরে আশংকাজনক অবস্থায় হৃদয় ও ইয়াসিনকে ঢাকায় পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন- শাহপুর গ্রামের শামীম মিয়ার ছেলে হৃদয় (২৫) এবং দাউদকান্দি উপজেলার চররায়পুর গ্রামের মতিন মিয়ার ছেলে ইয়াসিন (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে জাহাঙ্গীর আলম ও ফারুক মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে। দু'জনই মজিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শাহপুর গ্রামের বাসিন্দা। রবিবার রাতে ফারুক চেয়ারম্যানের সমর্থক আলী হায়দার কুট্টি গ্রুপ আর জাহাঙ্গীর চেয়ারম্যানের সমর্থক খালেক গ্রুপের মধ্যে গোলাগুলির সংঘর্ষের ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় হৃদয় এবং ইয়াসিন নামে দু’জন গুলিবিদ্ধ হন।
আহত হৃদয় বলেন, আমি কোন পক্ষের না, সিএনজি চালাই ভাত খাই, গ্যারেজে সিএনজি বন্ধ করে ফোনে কথা বলতে বলতে বাড়ির দিকে যাচ্ছিলাম, হঠাৎ করেই আমার পায়ে গুলি লাগে। মাটিতে পরে গেলে কয়েকজন এসে এলোপাতাড়ি মারধর করে।
তিতাস থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. শহিদ উল্লাহ জানান, শাহপুর গ্রামে সাবেক দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। রবিবার রাতে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোন পক্ষই অভিযোগ দাখিল করেনি। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টহল জোরদার করা হয়েছে।
প্রথম ‘হিউম্যান মিল্ক ব্যাংক’ খুলল নেপাল
সিঙ্গাপুরের বিপক্ষে তিন পয়েন্ট লাগবেই কাবরেরার