হাজি মোস্তফা জামান বললেন

তারেক রহমান ১৭ বছর দলকে ঐক্যবদ্ধ রেখেছেন

আপডেট : ১১ জুন ২০২৫, ০৫:৩৪ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১৭ বছর অনেক পরিশ্রম করে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং তারেক রহমান অচিরেই দেশে আসবেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজি মোস্তফা জামান। এ সময় তিনি বলেন, বিএনপিকে ক্ষমতায় আনতে হলে দেশের স্বার্থে ও নিজ পরিবারের স্বার্থে আমাদের ময়লা ও বর্জ্য ব্যবসা পরিহার করতে হবে।

হাজি মোস্তফা জামান আরও বলেন, আমাদের দলের ত্যাগী নেতাকর্মীরা এ ধরনের কাজে জড়িত নয়। যারা ৫ আগস্টের পরে বিএনপিতে অনুপ্রবেশ করেছে তারা এসব কাজ করে যাচ্ছে। এ জন্য তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

সোমবার দুপুরে ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি জহিরের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এম এ কপিল উদ্দিন, মো. আফাজ উদ্দিন, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লাসহ বিএনপির অঙ্গ সংগঠনের সব নেতারা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত