আবদুল হান্নান মাসউদ বললেন

ভারতের আগ্রাসী মনোভাব জিয়াকে বাঁচতে দেয়নি

আপডেট : ১১ জুন ২০২৫, ০৫:৩৫ এএম

ভারতের আগ্রাসী মনোভাব মেজর জিয়াকে বাঁচতে দেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। গত সোমবার বিকেলে হাতিয়ার চরঈশ^র ইউনিয়নের পর্যটন কেন্দ্র কমলার দীঘির পাড়ে মেঘনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্তদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

হান্নান মাসউদ বলেন, ছাত্র-জনতার খুনের সঙ্গে জড়িত, এদেশের মানুষের অর্থপাচারের সঙ্গে জড়িত টিউলিপ সিদ্দিকীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হলে তা চব্বিশের গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করা হবে। তিনি বলেন, ১৯৭১ সালের পর সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া স্বাধীন হয়েছে। মালয়েশিয়া পেয়েছিল মাহাথির মোহাম্মদের মতো সৎ ও নিষ্ঠবান শাসক। আর আমরা পেয়েছি শেখ মুজিবের মতো শাসক, যার আমলে এদেশে দুর্ভিক্ষ হয়েছিল।

বাংলাদেশের ওপর ভারতের আগ্রাসী নীতি উল্লেখ করে তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন সময়ে অনেক শাসকের পরিবর্তন হয়েছে। তার মধ্যে কেবল মেজর জিয়া এদের প্রকৃত পরিবর্তনের স্বপ্ন দেখেছেন। ভারতের আগ্রাসী মনোভাব আমাদের মেজর জিয়াকে বাঁচতে দেয়নি। শেখ হাসিনার পতন এদেশে শুধু আওয়ামী লীগের পতন নয়, শেখ হাসিনার পতন মানে এদেশে ভারতীয় আধিপত্যের পতন। ২৪-এর গণঅভ্যুত্থানে দুই হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছে শুধু নির্বাচনের জন্য নয় উল্লেখ করে হান্নান মাসউদ বলেন, আপনারা নির্বাচন নির্বাচন করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত