চট্টগ্রামে আরও একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত

আপডেট : ১১ জুন ২০২৫, ০৫:৩৩ পিএম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি নগরের হালিশহর এলাকার বাসিন্দা। এ নিয়ে গত তিন দিনে চট্টগ্রামে মোট চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১১ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। 

সিভিল সার্জন কার্যালয় তথ্যমতে, নগরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার এপিক হেলথ কেয়ারে নমুনা পরীক্ষা শেষে ওই যুবকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়। এ নিয়ে গত তিন দিনে চট্টগ্রামে মোট চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। তাদের মধ্যে তিনজন চট্টগ্রাম নগরের এবং একজন মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা। করোনার সংক্রমণ রোধে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত