সেতুর পিলারে ধাক্কা লেগে ডুবে গেছে বাল্কহেড

আপডেট : ১৫ জুন ২০২৫, ১২:৫০ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে ‘এমভি রিফাত ইসলাম’ নামের পাথর বোঝাই একটি বাল্কহেড সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গেছে।

গতকাল শনিবার ভোরে আশুগঞ্জ-ভৈরব দ্বিতীয় রেল সেতুর পিলারে ধাক্কা লেগে বাল্কহেডটি ডুবে যায়।

ভৈরব নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, সিলেট থেকে ছেড়ে আসা এমভি রিফাত ইসলাম নামের পাথরবাহী একটি বাল্কহেড ভোরে মেঘনা নদী দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে আশুগঞ্জ-ভৈরব দ্বিতীয় রেলসেতুর পিলারের সঙ্গে বাল্কহেডটির ধাক্কা লাগে। এর কিছুক্ষণের মধ্যেই বাল্কহেডটি পানিতে তলিয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ভৈরব নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তিনি জানান, ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে বিআইডব্লিউটিএ চেষ্টা চালিয় যাচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত