শাহজাদপুরে মানববন্ধন

নদীভাঙনে গৃহহীনদের পুনর্বাসন দাবি

আপডেট : ১৫ জুন ২০২৫, ১২:৫৩ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের হাটপাচিল গ্রামে যমুনা নদীর ভাঙনে নিঃস্ব ২ শতাধিক গৃহহীন পরিবারকে পুনর্বাসনের দাবিতে হাটপাচিল বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর অসহায় নারী-পুরুষরা মানববন্ধন করেছেন।

গতকাল শনিবার সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, যমুনা নদীর ভাঙনে হাটপাচিল গ্রামের ২ শতাধিক পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে তারা নিঃস্ব হয়ে বাঁধের ঢালে অথবা অন্যের পরিত্যক্ত জমিতে মানবেতর জীবনযাপন করছেন। তারা বাধ্য হয়ে পুনর্বাসনের দাবিতে আন্দোলনে নেমেছেন। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, যমুনার ভাঙনে বাড়িঘরহারা মানুষের আশ্রয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত