সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসির (রেজি. চট্ট ২৫৭৫) দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাসিম ও আনছার হোসেন। নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হাসিম বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার কক্সবাজার প্রতিনিধি এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনছার হোসেন দৈনিক আমার দেশের কক্সবাজার ব্যুরোপ্রধান। গত শুক্রবার বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুহম্মদ নুরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন। জেইউসির ৯ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি হুমায়ুন সিকদার (দৈনিক হিমছড়ি), যুগ্ম সম্পাদক আব্দুর রহমান (দেশ টিভি), কোষাধ্যক্ষ নুরুল হক চকোরী (ডেইলি মর্নিং অবজারভার), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদউর রহমান মাসুদ (দৈনিক নিরপেক্ষ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ মনসুর (বাংলাদেশ বেতার), সদস্য হাসানুর রশীদ (বাংলাদেশ প্রতিদিন) ও মহিউদ্দিন মাহী (দৈনিক সমুদ্রকণ্ঠ ও সিবিটুয়েন্টিফোর নিউজ)।
