খুলনা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফকরুল আলমের চোখ নষ্টসহ নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় আদালত খুলনা সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আজ রবিবার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ মো. শরীফ হোসেন হায়দার এ নির্দেশ দেন। শুনানি শেষে ওসি হাসান আল মামুনকে জেলা কারাগারে নেওয়ার সময় বিএনপির নেতাকর্মীরা আদালত চত্বরে ডিম ও আম ছুড়ে মারে।
আদালত সূত্র জানায়, রবিবার দুপুরে মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলমের দায়ের করা মামলায় খুলনা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন হাসান আল মামুন। শুনানি শেষে আদালত জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে নেওয়ার সময় আদালত চত্বরে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা হাসান আল মামুনকে লক্ষ্য করে পচা ডিম এবং আম নিক্ষেপ করে। এ সময়ে তারা ওসি হাসান আল মামুনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে বিএনপি নেতাদের শান্ত রাখতে সেনা ও নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এ কে এম শহিদুল আলম বলেন, মামলাটিতে উচ্চ আদালতের জামিনে ছিলেন হাসান আল মামুন। উচ্চ আদালতের নির্দেশে রবিবার দুপুর ১২টায় খুলনা মহানগর দায়রা জজ আদালতে তিনি আত্মসমর্পণ করেন। এ সময় তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরো জানান, এর আগে আসামি হাসান আল মামুনকে আদালতে হাজির হতে তিনবার সমন জারি করেন আদালত। কিন্তু একবারও তিনি আদালতে উপস্থিত হননি। আদালতের নির্দেশ অবমাননা করায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন।
বেগম রোকেয়া পদকের জন্য আবেদনের শেষ তারিখ ২০ জুন
জয়ের আগেও বাভুমাদের 'চোকার্স' বলে স্লেজিং করে অজিরা