গাইবান্ধায় ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৭:২০ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তুষ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাওহীদ ইসলাম (২৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১ টার  দিকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের কোচাশহর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত তাওহীদ ইসলাম উপজেলার গোপালপুর গ্রামের রাজা মিয়ার ছেলে।  তিনি গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান,  মহিমাগঞ্জ-গোবিন্দগঞ্জ সড়কের কোচাশহর এলাকায় দ্রুত  রাস্তা পার হওয়ার সময় নির্মাণাধীন সড়কের রডের সাথে ধাক্কা লেগে দুই ট্রাকের মধ্যে পড়ে যায় তাওহীদ। এ সময় একটি ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘এ ঘটনায়  ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যান। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত