চট্টগ্রাম শহরে কাল শুরু হচ্ছে করোনার টিকাদান

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৮:০৩ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আগামী কাল বুধবার থেকে নগরে শুরু হচ্ছে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম। প্রথম ধাপে বয়স্ক ও প্রসূতিদের ফাইজারের বুস্টার ডোজ দেওয়া হবে। পর্যায়ক্রমে অন্যদেরও টিকার আওতায় আনা হবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, আমাদের কাছে পর্যাপ্ত মজুত আছে। পর্যায়ক্রমে আরও আসবে। স্বাস্থ্যকর্মীরাও টিকা নিচ্ছেন। সাধারণ মানুষকেও উদ্বুদ্ধ করা হচ্ছে। 

সূত্রটি জানিয়েছে, নগরকে সাতটি ভাগে ভাগ করে প্রতিটি অঞ্চলে প্রাথমিকভাবে ৩০০ ডোজ করে ফাইজারের টিকা পাঠানো হয়েছে। প্রতিটি ভায়ালে রয়েছে ছয় ডোজ টিকা। বর্তমানে ৬৭ হাজার ডোজ ফাইজারের টিকা রয়েছে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সংরক্ষণাগারে। বিভিন্ন উপজেলায় ৩০০ করে ডোজ পাঠানো হয়েছে। জুনের প্রথম সপ্তাহ থেকে সেখানে টিকাদান কার্যক্রম শুরু হয়।  

সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, যেসব ব্যক্তি আগে এক বা দুটি ডোজ নিয়েছেন, তারা এ বুস্টার ডোজ নিতে পারবেন। এমনকি আগে একেবারেই টিকা না নেওয়া ব্যক্তিরাও এই ডোজ নিতে পারবেন। ১২ বছর বয়সী ও তদূর্ধ্ব সবাইকে এই টিকা দেওয়ার সুযোগ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত