ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ করেন এক মা। অভিযোগের ভিত্তিতে মো. রাকিব মিয়া (২৫) নামে ওই যুবককে দুই বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানাও করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে কসবা পৌরসভার দক্ষিণ কসবা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দন্ডাদেশ দেওয়া হয়।
তিনি জানান, রাকিবের মা গৃহিণী ও বাবা নিরাপত্তা প্রহরীর চাকরি করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে দুই বছরের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। রাকিব মাদক সেবন ও মায়ের ওপর অত্যাচারের বিষয়টি স্বীকার করে।
