রাজধানীতে ৩ নারী ও ১ তরুণের মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৭:৪১ এএম

রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় তিন নারী ও এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলেনÑ রামপুরার সুমি আক্তার (৩৫), কদমতলীর রুহেনা আক্তার (২১), সবুজবাগের তানিয়া (২২) এবং মহাখালীর মুন্না (১৯)। গতকাল বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে মরদেহগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রামপুরা থানার এসআই খান আব্দুর রহমান জানান, গত মঙ্গলবার রাত ১১টার দিকে সুমির বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদনে বলা হয়, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি জানান, পিরোজপুর সদর উপজেলার মনেজ হাওলাদারের মেয়ে সুমি স্বামী শহিদুল ইসলামের সঙ্গে রামপুরার পূর্ব হাজীপাড়া ঝিলপাড় এলাকায় বসবাস করতেন।

কদমতলী থানার এসআই মোছাম্মৎ নুসরাত জাহান জানান, বরগুনার আমতলী উপজেলার তাজউল্লাহর মেয়ে রুহেনা স্বামী হামিদুল ইসলামের সঙ্গে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় থাকতেন। তিনি কদমতলীতে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। মঙ্গলবার রাত ৮টার দিকে সিয়াম রোলিং ফ্যাক্টরির সামনে ২২ নম্বর রোডে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে রুহেনা ঘটনাস্থলেই মারা যান। রাত ১১টায় পুলিশ মরদেহ উদ্ধার করে।

সবুজবাগ থানার এসআই ফাতেমা জানান, মঙ্গলবার দুপুর ৩টায় মুগদা জেনারেল হাসপাতাল থেকে তানিয়া নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। সুরতহালে তার গলায় ওড়নাস পেঁচানো থাকলেও কোনো দাগ পাওয়া যায়নি। বাম কবজিতে দুই ইঞ্চি কাটার চিহ্ন ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত