২ চতুর্থ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, মামলা নেয়নি পুলিশ

আপডেট : ২১ জুন ২০২৫, ১২:০৯ এএম

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মহিষাখোলা গ্রামে চতুর্থ শ্রেণির এক ছাত্রী (১২) ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে অভিযোগ জানালেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ছাত্রীর বাবার।

অভিযুক্ত যুবক মহিষাখোলা গ্রামের আকের শেখের ছেলে তুষার শেখ (২০)। এ ঘটনায় গত বৃহস্পতিবার সকালে গ্রামে সালিশ বসায় সদকী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুর রাজ্জাক। কিন্তু অভিযুক্ত যুবক বিয়েতে রাজি না হয়ে সালিশ থেকে পালিয়ে যায়। ওইদিন সন্ধ্যায় থানায় মামলা করতে আসেন ছাত্রীর বাবা। তবে পুলিশ মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছে বলে অভিযোগ স্বজনদের।

ঘটনার শিকার ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, তুষার বিয়ের প্রলোভন দেখিয়ে তার মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছে। এতে তার মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এখন তুষার মেয়েকে বিয়ে করতে রাজি নয়। পুলিশও মামলা নিচ্ছে না। কুমারখালী থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, ‘ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত