ফার্স্টট্রিপ ও গ্রামীণফোনের মধ্যে চুক্তি

আপডেট : ২৩ জুন ২০২৫, ১২:১৬ এএম

অনলাইন ট্রাভেল টেক প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপ ও সেলফোন অপারেটর গ্রামীণফোনের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তির আওতায় ফার্স্টট্রিপ থেকে জিপি স্টার গ্রাহকরা পাচ্ছেন বিশেষ ছাড়সহ দারুণ সব ট্রাভেল অফার, যা জিপি স্টার গ্রাহকদের ভ্রমণকে করবে আরও সহজ, সাশ্রয়ী এবং ঝামেলামুক্ত।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফার্স্টট্রিপ এবং গ্রামীণফোনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফার্স্টট্রিপের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার হাসনাইন রফিক; হেড অব মার্কেটিং মীর তাজমুল হোসাইন; অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ক্যাম্পেইন ও পার্টনারশিপ) আইশা নাওয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) মো. ফজলে এলাহী রাহাত।

গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব পার্টনারশিপ মুনিয়া গনি; পার্টনারশিপ ম্যানেজার নাশর আহমেদ; প্রিমিয়াম চ্যানেল এনগেজমেন্ট ম্যানেজার (পার্টনারশিপ) মুনমুন খান এবং সিনিয়র পার্টনারশিপ স্ট্র্যাটেজি অ্যান্ড প্রসেস ডেভেলপমেন্ট ম্যানেজার সাব্বির আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত