মেক্সিকোর ক্লাব পাচুকা এফসিকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। স্পেনের ক্লাবটির নতুন কোচ আলোনসো পেলেন প্রথম জয়ের স্বাদ। শুরুতেই মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল সেন্টার ব্যাক রাউল অ্যাসেনসিও। ১০ জনের দল নিয়ে রিয়ালের এই জয়ের পেছনে মূল কারিগরের নাম থিবো কোর্তোয়া।
ম্যাচজুড়ে পাচুকার একের পর এক আক্রমণের মুখে বাধার দেয়াল হয়ে কোর্তোয়া গড়েছেন দারুণ এক রেকর্ড। বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণ ও সুযোগ তৈরিতে রিয়ালের চেয়ে বেশ এগিয়ে ছিল পাচুকা। ম্যাচজুড়ে ২৫টি শট নিয়ে তারা ১১টি লক্ষ্যে রাখে। এই ১১টি শটের মধ্যে একাই ১০টি সেফ করেছেন রিয়ালের এই বেলজিয়ান গোলকিপার।
ক্লাব বিশ্বকাপে এটাই এক ম্যাচে কোনো গোলরক্ষকের সর্বোচ্চ সেভের রেকর্ড। রিয়ালের ৮ শটের ৩টি লক্ষ্যে ছিল, সবগুলোই সফল। রিয়ালের হয়ে গোল তিনটি করেছেন জুড বেলিংহ্যাম, আর্দা গিলের এবং ফেদেরিকো ভালভের্দে। পাচুকার একমাত্র গোলটি করেন এলিয়াস মন্তিয়েল। ২ ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে রিয়াল। অন্যদিকে দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়েছে পাচুকার।
এএফসি চ্যাম্পিয়নদের ৬ গোল দিয়ে শেষ ষোলোতে ম্যান সিটি
অবশেষে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ