নড়াইলে সাপের কামড়ে ফনিভূষণ দাস (৫০) নামে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টার দিকে বাড়ির পাশে চিত্রা নদীর শাখায় মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। তিনি সদরের মাইজপাড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, ফনিভূষণ নদীতে মাছ ধরতে গেলে সাপে কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
